পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যেভাবে রচিত হয় হিজরতের পটভূমি

ছবি
  পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। আর সদয় হোন আপনার অনুসারী মুমিনদের প্রতি।’ (সুরা শুআরা, আয়াত: ২১৪-২১৫) এক . নবুয়তপ্রাপ্তির পর দীর্ঘ তিনটি বছর কেটে গিয়েছিল। আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীজি (সা.) এই তিন বছর গোপনে ইসলামের দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। সতর্কতার সঙ্গে তিনি এ আহ্বান কেবল তাঁর পরিচিত বন্ধুমহলেই সীমাবদ্ধ রেখেছিলেন। যথাসম্ভব এড়িয়ে যাওয়া হয়েছিল সব ধরনের বাহ্যিক প্রকাশ। আল্লাহ–তাআলার কোনো নির্দেশই যে প্রজ্ঞাশূন্য নয়, এর একটি উৎকৃষ্ট প্রমাণ ছিল ইসলামের প্রাথমিক দাওয়াতের এই স্তরবিন্যাস। মক্কার তৎকালীন কট্টর পৌত্তলিক সমাজে সূচনাতেই প্রকাশ্যে তাওহিদের দাওয়াত দেওয়াটা ইসলাম এবং নবীজি (সা.)—কারও জন্যই কল্যাণকর হতো না। অভিজাত, সম্ভ্রান্ত এবং সমাজের তথাকথিত নিচু শ্রেণি মিলিয়ে প্রথম তিন বছরে নবীজির আহ্বানে সাড়া দিয়েছিলেন ৪০ জন মানুষ। মক্কার লোকেরা যে নবীজিকে সহজে রাসুল হিসেবে স্বীকার করে নেবে না, তা আল্লাহর কাছে অস্পষ্ট ছিল না। মানুষের মানসিছাড়ার আহ্বান জানানো হতো, তবে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই ছিল বেশি। তাহলে তারা নবীজিকে শুরুতেই অস্বীকার করত এবং সমাজ...

হজের নিবন্ধন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

ছবি
  ছবি: সংগৃহীত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে, যার আওতায় চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম। গত রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, আগামী ৮ নভেম্বর সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন। রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ্ব) হজ হবে। হজের জন্য সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্লাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থান...